ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, ইসলামাবাদে মোমেনির এই সফরের মূল উদ্দেশ্য দ্বিপক্ষীয় সম্পর্ক ও বাণিজ্যিক বিষয়ে আলোচনা করা। তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের সঙ্গে তার নির্ধারিত বৈঠকের কারণে ধারণা করা হচ্ছে, আলোচনার পরিধি কেবল দ্বিপক্ষীয় সম্পর্কেই সীমাবদ্ধ থাকবে না।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিও এবারের বৈঠকে গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন রাজা নকভি আশা প্রকাশ করেছেন, এই আলোচনায় বৃহত্তর আঞ্চলিক ইস্যুগুলোও স্থান পাবে।





