জাতিসংঘের তথ্য বলছে, ১৪ লাখ বাসিন্দাদের মধ্যে সাড়ে ৮ লাখ মানুষের জরুরি সহায়তা ও আশ্রয় প্রয়োজন। ইসরাইলি বাধার মুখে পর্যাপ্ত সহায়তা পৌঁছানো সম্ভব হচ্ছে না।
বিশুদ্ধ পানি, খাদ্য, স্বাস্থ্যসেবা, স্যানিটেশন এবং শিক্ষার মতো জরুরি চাহিদার কথা জানিয়েছে পরিবারগুলো। অন্যদিকে নিরাপত্তাহীনতা ও অভাব গাজাবাসীর জীবনযাত্রাকে আরও দুর্বিসহ করে তুলেছে।
আরও পড়ুন:
জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, গেল মাসে গাজায় ৩ লাখ ৭৮ হাজারেরও বেশি ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। তবে সহায়তা তহবিল ফুরিয়ে আসায় বিপদের মুখে পড়েছে পরিবারগুলো।




