ভারতের আবহাওয়া বিভাগ কেরালা, কর্ণাটক, পাঞ্জাব, হিমাচল এবং দিল্লিতে ভারী বৃষ্টি ও বজ্রঝড়ের পূর্বাভাস দিয়েছে। আইএমডি দিল্লি, পশ্চিমবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। প্রবল বৃষ্টির কারণে মুম্বাইয়ের লোকাল ট্রেন পরিষেবা ব্যাহত হচ্ছে। অবিরাম ভারী বৃষ্টিপাতে তুলসী ও বিহার হ্রদের পানি উপচে পড়েছে।
পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা থাকায় দক্ষিণ কন্নড় জেলর স্কুল-কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে। রেড এলার্ট জারি করে পর্যটকদের জেলার নদী তীর, সমুদ্র সৈকত বা পাহাড়ি এলাকায় না যাওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন। জেলেদের সমুদ্রে নৌকা চালাতে মানা করা হয়েছে। এছাড়া জম্মু ও কাশ্মীর অঞ্চলে মেঘভাঙা বৃষ্টির কারণে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে অনেক বাড়িঘর ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কয়েকজন বাসিন্দা আহত হয়েছেন।





