এর আগে, গত ৬ জুলাই জারি করা অপর এক গণবিজ্ঞপ্তির অনুবৃত্তিক্রমে এ নতুন নির্দেশনা জারি করা হয়।
জরুরি গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি অব্যাহত ভারী বর্ষণের কারণে বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন স্থানে যোগাযোগ ব্যবস্থায় মারাত্মক ঝুঁকির আশঙ্কা সৃষ্টি হয়েছে। বিদ্যমান এই আবহাওয়াজনিত পরিস্থিতি ও সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় আগামী ১২ জুলাই পর্যন্ত বান্দরবানের সকল পর্যটনকেন্দ্র, ঝর্ণা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটরসহ সর্বসাধারণের ভ্রমণ সম্পূর্ণ বন্ধ থাকবে।
আরও পড়ুন:
বান্দরবান জেলা প্রশাসন ও পর্যটন সেলের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে এসময়ে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার অনুরোধ জানানো হয়েছে। একইসঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে জেলা প্রশাসনের নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন করতে বলা হয়েছে।





