বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার প্রাথমিক ইঙ্গিত থাকলেও এই ঘটনা প্রমাণ করছে, গুরুত্বপূর্ণ এই জলপথে সংকট এখনো কাটেনি।
মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় আজ (শনিবার, ৪ জুলাই) সকালে অন্তত পাঁচটি জাহাজ ধারাবাহিকভাবে বিপরীত দিকে ঘুরে যায়। এর মধ্যে রয়েছে দুটি যানবাহনবাহী জাহাজ, একটি রাসায়নিক ট্যাংকার, একটি তেল পরিবহনকারী ট্যাংকার এবং একটি বাল্ক ক্যারিয়ার।
তেহরান দীর্ঘদিন ধরেই বলে আসছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে হলে জাহাজগুলোকে অবশ্যই ইরানের অনুমতি নিতে হবে এবং নির্ধারিত পথ ধরেই যেতে হবে। বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে সরবরাহ হয়। তবে ক্রমেই বাড়তে থাকা জাহাজ ইরানকে এড়িয়ে ওমানের উপকূল ঘেঁষে চলাচল শুরু করেছে, যা এই জলপথের ওপর ইরানের নিয়ন্ত্রণকে হুমকির মুখে ফেলেছে।
এদিকে একই সময়ে বিপরীত দিকে ঘুরে যাওয়া আরও অন্তত তিনটি জাহাজ পরে ইরানের উপকূলঘেঁষা পথ ধরে প্রণালি অতিক্রম করেছে। এর মধ্যে দুটি তেল ও রাসায়নিক ট্যাংকার এবং একটি বাল্ক ক্যারিয়ার রয়েছে।





