ইরান যুদ্ধ নিয়ে প্রত্যাশিত সমর্থন না পাওয়ায় ন্যাটোরও সমালোচনা করেন হেগসেথ। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বহু প্রজন্ম ধরে ইউরোপকে রক্ষা করেছে। প্রেসিডেন্ট শুধু বলেছিলেন, মধ্যপ্রাচ্যে ইরানি লক্ষ্যবস্তুতে হামলার জন্য মার্কিন যুদ্ধবিমানকে ইউরোপের ঘাঁটি থেকে উড়তে হবে অথবা জাহাজকে ইউরোপের বন্দর থেকে যাত্রা করতে হবে।
হেগসেথের ভাষায়, এসব ইরানি লক্ষ্যবস্তু যুক্তরাষ্ট্রের চেয়ে ইউরোপের স্বার্থকেই বেশি সরাসরি হুমকিতে ফেলেছিল। কিন্তু অনেক মিত্র দেশ ‘না’ বলেছে, কেউ কেউ ‘জটিল আইনি বিতর্কে’ বিষয়টি ডুবিয়ে দিতে চেয়েছে, আবার কেউ প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছে।
তিনি বলেন, ‘এটি ছিল লজ্জাজনক। এসব মিত্র দেশ আমেরিকার সন্তানদের, আমাদের সন্তানদের ঝুঁকির মুখে ফেলেছে।’ হেগসেথ আরও বলেন, ঘাঁটি ব্যবহার ও আকাশসীমা অতিক্রমের অনুমতি নিয়ে কোনো প্রশ্নই ওঠার কথা ছিল না।





