সিআইডির পর ইডির জিজ্ঞাসাবাদের মুখে তৃণমূল নেতা অভিষেক

তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়
তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় | ছবি : সংগৃহীত
0

সিআইডির পর এবার ভারতের তদন্তকারী সংস্থা ইডির জিজ্ঞাসাবাদের মুখে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রাথমিক স্কুলে নিয়োগ বাণিজ্য ও আর্থিক কেলেঙ্কারির অভিযোগে তাকে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে ইডি। যদিও অভিষেক বলছেন, তিনি বিজেপির রাজনৈতিক প্রতিহিংসার শিকার।

বিধানসভার বিরোধীদলীয় নেতা বাছাই নিয়ে স্বাক্ষর জালিয়াতির মামলার পর নিয়োগ বাণিজ্য ও আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠলো তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। রাজ্য পুলিশ সিআইডির পর এবার কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডির মুখোমুখি তিনি। সল্টলেকে সিবিআই এর আঞ্চলিক কার্যালয়ে হাজির হন অভিষেক।

প্রাথমিক স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করে ইডি। পরে টানা ১১ ঘণ্টা ধরে চলে ইডির জিজ্ঞাসাবাদ। সোমবার স্থানীয় সময় রাত ১০ টার পর ছাড়া পান তিনি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, যেকোনো তদন্তে জেরার মুখোমুখি হতে প্রস্তুত তিনি।

তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মানুষের স্বার্থকে সামনে রেখে যারা আন্দোলন চালিয়ে যাচ্ছে, আমরা দমে যাব। আমরা আত্মসমর্পণ করা লোক নয় আমরা লড়াই করার লোক। আমি বিগত দিনে এসেছি। সামনের দিনগুলোতেও আসবো।’

মমতার ভাইপো অভিষেকের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার শিকার তিনি। দল ভাঙার খেলা চালাচ্ছে বিজেপি। তৃণমূলকে নেতৃত্ব শূন্য করে দেয়ায় তাদের মূল লক্ষ্য।

আরও পড়ুন:

তিনি বলেন, ‘রাজনৈতিক বিষয়ে যাবো না। কারণ বিজেবি নিয়ে যত কম বলা যায় ততো ভালো। দল ভাঙা নিয়ে খেলার চেষ্টা করা হয়েছে।’

প্রাথমিক স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় জড়িয়েছে অভিষেকের লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার নাম। তার প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনের গরমিল নিয়ে উঠে অভিযোগ। এই মামলায় আদালতের রক্ষাকবচ না থাকায় অভিষেকের গ্রেপ্তারের করা হতে পারে এমন সম্ভাবনাও দেখা যায়।

এদিকে ইডির তদন্তের মুখোমুখি হওয়া নিয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলেছেন, ১১ ঘণ্টা ১২ ঘণ্টা চলবে এর আগেও তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ওর বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। সব জায়গায় ওর নাম চলে আসছে সেই কারণেই তদন্ত শুরু হয়েছে দেখা যাক কোথায় গিয়ে থামে।

এর আগে বিধানসভায় স্বাক্ষর জালিয়াতি মামলায় দুই দফায় ভবানী ভবনে প্রায় ১৫ থেকে ১৬ ঘণ্টা সিআইডি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন অভিষেক। এরই মধ্যে ভোট প্রচার চলাকালীন সময়ে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে আজ, মঙ্গলবার ভবানী ভবনে ফের হাজিরা দিতে এসেছেন অভিষেক।

এফএস