পুলিশ জানায়, অগ্নিকাণ্ডের সময় ওই নারী গুরুতর দগ্ধ হয়েছিলেন এবং একটি হাসপাতালে তার চিকিৎসা চলছিল। দক্ষিণ দিল্লির উপকমিশনার (ডিপিসি) অনন্ত মিত্তাল এক বিবৃতিতে বলেন, ‘দুর্ভাগ্যবশত চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা এখন ২৩। মৃত ব্যক্তি একজন বাংলাদেশি নারী নাগরিক এবং আজ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’
গত ৪ জুন হাউজ রানি এলাকার ‘ফ্লাওয়ারিশ স্টেজ বেড অ্যান্ড ব্রেকফাস্ট’ নামক হোটেলে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সে সময় ঘটনাস্থলেই ২১ জনের মৃত্যু হয়েছিল এবং আহত হয়েছিলেন আরও অনেকে।
এর আগে গত সপ্তাহে গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক নাইজেরীয় নাগরিকের মৃত্যু হলে নিহতের সংখ্যা বেড়ে ২২ হয়েছিল। সর্বশেষ বাংলাদেশি এই নারীর মৃত্যুর মাধ্যমে নিহতের তালিকায় নতুন নাম যুক্ত হলো।





