এছাড়াও যুক্তরাষ্ট্র- ইরান শান্তিচুক্তিতে পৌঁছালে বিশ্ববাজারে তেলের দাম ব্যাপকভাবে কমে আসবে বলেও আশাবাদী ট্রাম্প। এদিকে, অ্যাক্সিওসকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ইরানে হামলা অব্যাহত রাখলে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলবেন নেতানিয়াহু।
গতকাল (সোমবার, ৮ জুন) ইরানে হামলা বন্ধে নেতানিয়াহুর সঙ্গে দুই দফা ফোনালাপের পর এ মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফের অভিযোগ, যুদ্ধবিরতি বা সংলাপ কিছুই চায় না যুক্তরাষ্ট্র। আর ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে নয়, বরং যুদ্ধ শেষ করার লক্ষ্যে ইরান আলোচনা চালাচ্ছে বলেও জানান তিনি।
অন্যদিকে, ইরানের হুমকির তোয়াক্কা না করে লেবাননে নতুন করে চালানো ইসরাইলি হামলায় ৫ জন নিহত হয়েছেন। আহত আরও ৮জন।





