রুশ প্রেসিডেন্টকে লেখা খোলা চিঠিতে জেলেনস্কি বলেন, ইউরোপের যুদ্ধ আবারও যুক্তরাষ্ট্রের মনোযোগের কেন্দ্রবিন্দুতে না আসা পর্যন্ত অপেক্ষা করা ভুল হবে। এ অবস্থায় নিজেদের মধ্যে সরাসরি সম্পৃক্ততার মাধ্যমে রাশিয়া-ইউক্রেনের শান্তি আসতে পারে বলেও উল্লেখ করেন তিনি। যুদ্ধ বন্ধ রেখে যুদ্ধবিরতি আলোচনা অব্যাহত রাখার আহ্বানও জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। যদিও, এমন দাবি এরইমধ্যে নাকচ করে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
আরও পড়ুন:
তবে আলাস্কার মার্কিন ঘাঁটিতে আলোচনা করতে প্রস্তুত বলে জানিয়েছেন তিনি। শান্তি আলোচনার জন্য দুই নেতার সাক্ষাৎ করা উচিত বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। এদিকে, প্রেসিডেন্ট ট্রাম্পকে উপেক্ষা করে ইউক্রেনকে আরও সহায়তা দিতে এবং রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপে ডেমোক্র্যাটদের পক্ষে ভোট দিয়েছেন রিপাবলিকান আইন-প্রণেতারা।





