
ট্রফি না জেতায় ভক্তদের কাছে স্ক্যালোনির আবেগঘন চিঠি
মাঠের লড়াই শেষ হয়েছে সপ্তাহখানেক হলো। তবে ট্রফি ছোঁয়ার আক্ষেপ আর সেই হারের ক্ষত যেন এখনো দগদগে । তবে এবার মাঠের বাইরে এক অন্য আবেগে কোটি ভক্তের হৃদয় ছুঁয়ে গেলেন আর্জেন্টাইন মাস্টারমাইন্ড লিওনেল স্ক্যালোনি। সোশ্যাল মিডিয়াকে খুব একটা পছন্দ না করলেও, ভক্তদের উদ্দেশ্যে লিখেছেন এক আবেগঘন খোলা চিঠি। যেখানে ট্রফি না জেতায় ক্ষমা চাওয়ার পাশাপাশি, নিজের শিষ্যদের ‘যোদ্ধা’ হিসেবে আখ্যা দিয়েছেন তিনি।

যুদ্ধ বন্ধে পুতিনকে জেলেনস্কির খোলা চিঠি
যুদ্ধ বন্ধের লক্ষ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মুখোমুখি আলোচনায় বসতে খোলা চিঠি দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সেনাপ্রধানকে ইমরান খানের খোলা চিঠি
কারাগারে দুর্ব্যবহার ও রাজনৈতিক ব্যবস্থায় পক্ষপাতিত্বের অভিযোগ তুলে আবারো পাকিস্তানের সেনাপ্রধানের কাছে খোলা চিঠি দিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। অভিযোগ করেন, পাকিস্তানের সেনাবাহিনী ক্ষমতা প্রদর্শনে সংবিধানিক সীমাবদ্ধতার তোয়াক্কা করছে না। এছাড়া, জনগণ ও সেনাবাহিনীর মধ্যে বিভাজন কমাতে সেনাপ্রধানের প্রতি আহ্বান জানান কারাবন্দি এ নেতা। এদিকে, ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের সাধারণ নির্বাচনের একবছর পূর্ণ হওয়ায়, এ দিনটিকে 'কালো দিবস' হিসেবে উল্লেখ করে সমাবেশ করেছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের কর্মী-সমর্থকরা।