যুক্তরাষ্ট্র শক্তির ভাষা ছাড়া কিছু বোঝে না—ইসমাইল কোসারি

মার্কিন বিরোধী বিলবোর্ডের পাশে ইরানি পতাকা হাতে এক ইরানি
মার্কিন বিরোধী বিলবোর্ডের পাশে ইরানি পতাকা হাতে এক ইরানি | ছবি: রয়টার্স
0

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আরও কঠোর সামরিক পদক্ষেপ নিতে ইরানের সশস্ত্র বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রভাবশালী ও কট্টরপন্থি সংসদ সদস্য ইসমাইল কোসারি। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মার্কিনিরা ‘শক্তি ও ক্ষমতার ভাষা ছাড়া আর কিছুই বোঝে না’। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের সদস্য কোসারি এই মন্তব্য এমন এক সময়ে করলেন, যখন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) যুক্তরাষ্ট্রের ‘শত্রুভাবাপন্ন’ আচরণের বিপরীতে পাল্টা হামলা জোরদার করার ঘোষণা দিয়েছে।

কোসারি তার বক্তব্যে ইঙ্গিত দেন যে, ওয়াশিংটনকে সংযত করতে হলে ইরানকে ‘আরও শক্তিশালীভাবে’ তাদের মুখোমুখি হতে হবে। সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালি ও পার্শ্ববর্তী দেশগুলোতে মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে চলমান উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি এলো।

এএম