কুষ্টিয়ায় একদিনে কুকুরের কামড়ে আহত ৪২

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার বিভিন্ন এলাকায় কুকুরের কামড়ে শিশু,নারী ও পুরুষসহ অন্তত ৪২জন আহত হয়েছেন। গতকাল (বুধবার, ৭ অক্টোবর) সন্ধ্যায় হলবাজার, আমতলা, ইন্দ্রা মোড়সহ বিভিন্ন এলাকায় একটি কুকুর পথচারীদের কামড়াতে শুরু করলে এঘটনা ঘটে।

আহতরা জানিয়েছে, হঠাৎ এসে কুকুরটি পথচারীদের কামড়ে পালিয়ে যায়। পরে আহতদের ভিড় বাড়ে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে।

হাসপাতালের জরুরি বিভাগের সহকারী সার্জন প্রত্যয় বিশ্বাস জানান, অনেকের শরীরে বড়ধরনের ক্ষত রয়েছে। এরমধ্যে ২৭ জনকে ভ্যাকসিন দেয়া হয়েছে। অন্যদের আজ (বৃহস্পতিবার, ৮ অক্টোবর) সকালে হাসপাতালে আসতে বলা হয়েছে।

এঘটনার পর কুকুরটি শনাক্ত ও আটক করতে প্রশাসনের পক্ষ থেকে কাজ চলছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও নাভিদ সারওয়ার।

জেআর