আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে মাসগ্রেভ বলেন, ‘ট্রাম্পের কাছে এ যুদ্ধটি এখন অনেক দীর্ঘস্থায়ী বলে মনে হচ্ছে। তাই তিনি যেকোনো উপায়ে একটি চুক্তির মাধ্যমে এ লড়াইয়ের অবসান ঘটাতে চান, যাতে তিনি তার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক এজেন্ডার পরবর্তী বিষয়গুলোতে মনোযোগ দিতে পারেন।’
তিনি আরও বলেন, ‘ট্রাম্পের জন্য যা একটি ভালো চুক্তি, তা হয়তো যুক্তরাষ্ট্রের সামগ্রিক স্বার্থের জন্য ভালো নাও হতে পারে। এমনকি সেটি ইসরাইলের জন্যও অনুকূল না হওয়ার সম্ভাবনা রয়েছে।’
আর এ কারণেই ওয়াশিংটন এবং তেল আবিবের কট্টরপন্থীরা এই আলোচনা প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে মনে করেন মাসগ্রেভ। তিনি বলেন, ‘তারা (কট্টরপন্থীরা) তাদের কথাবার্তা ও কর্মকাণ্ডের মাধ্যমে এ আলোচনা রুখে দিতে চাইছে। কারণ তারা নিশ্চিত করতে চায় চুক্তিটি যেন তাদের নিজস্ব স্বার্থ রক্ষা করে—আর তাদের স্বার্থের সংজ্ঞা ট্রাম্পের চেয়ে সম্পূর্ণ আলাদা।’





