আইডিএফ আরও দাবি করেছে, গেল কয়েকমাস ধরে ওদেহ ও তার সহযোগীদের গতিবিধির ওপর নজরদারি চালায় ইসরাইলি গোয়েন্দারা। এরপর গাজা সিটিতে তার গোপন আস্তানা হিসেবে ব্যবহৃত বেশ কয়েকটি ভবনে হামলা চালানো হয়।
আরও পড়ুন:
এসময়, হামাসের আরেক নেতার বাড়িতেও হামলা হয়েছে। আইডিএফের দাবি, অক্টোবরের হামলার পরিকল্পনা ও সমন্বয়ে মোহাম্মেদ ওদেহ কেন্দ্রীয় ভূমিকা পালন করেছিলেন। পরবর্তীতে যুদ্ধ চলাকালীন সময়েও ইসরাইলি সেনাদের বিরুদ্ধে হামলা ও গোয়েন্দা অভিযানের নেতৃত্বও দিয়েছেন তিনি।




