এসময় অ্যাটর্নি জেনারেল বলেন, ‘শিক্ষার্থীদের প্রতি শিক্ষকের আচরণ আরও দায়িত্বশীল হওয়া উচিত।’ এছাড়া আইন নিজের হাতে তুলে নেয়া যাবে না বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, ‘কোনো ঘটনার পর আবেগ দিয়ে বিবেচনা করে আইনী পথে সমাধান করা উচিত। এতে সামাজিক বিশৃঙ্খলা কমে আসবে।’
অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ‘মামলার জট কমানোর জন্য সুপ্রিম কোর্টের বাৎসরিক ছুটি আরও কমিয়ে আনা উচিত।’ এ বিষয়ে প্রধান বিচারপতিকে অনুরোধ করেছেন বলেও জানান তিনি।
তার মতে, পারিবারিক সামাজিকভাবে অনেক তুচ্ছ ঘটনায় মামলা দায়ের করার কারণেও মামলার জট বৃদ্ধি পাচ্ছে।





