ঈদের দিনেও লেবাননে ইসরাইলি হামলা, নিহত ৩১

লেবাননে ইসরাইলি হামলা
লেবাননে ইসরাইলি হামলা | ছবি: সংগৃহীত
0

ঈদের দিনেও রক্ত ঝরেছে লেবাননে। গতকাল (মঙ্গলবার, ২৬ মে) দিবাগত রাতে দেশটিতে যুদ্ধবিরতি ভেঙ্গে নতুন করে চালানো ইসরাইলি হামলায় ৩১ জন নিহত হয়েছেন। এছাড়াও, আহত হয়েছে অন্তত ৪০ জন।

ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, মঙ্গলবার হিজবুল্লাহর ১০০টিরও বেশি অবকাঠামোতে হামলা চালিয়েছে তারা। এর আগে, সশস্ত্র বাহিনীটি নির্মূলে লেবাননে হামলার মাত্রা আরও জোরদারের নির্দেশ দেন নেতানিয়াহু।

আরও পড়ুন:

উল্লেখ্য, গেল এপ্রিল সংঘাত শুরুর পর থেকে লেবাননে চলমান ইসরাইলি হামলায় প্রাণহানি ৩ হাজার ছাড়িয়েছে। এসময়ে বাস্তুচ্যুতির সংখ্যা ছাড়িয়েছে কয়েক লাখ।

ইএ