কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে জানানো হয়, আলোচনায় কাতারের মন্ত্রী জোর দিয়ে বলেন, ‘টেকসই শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সব পক্ষকে চলমান মধ্যস্থতা উদ্যোগে ইতিবাচক সাড়া দিতে হবে।’
আরও পড়ুন:
তিনি সতর্ক করে বলেন, ‘হরমুজ প্রণালি বন্ধ করা বা এটিকে চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হলে তা সংকটকে আরও তীব্র করবে এবং অঞ্চলের দেশগুলোর গুরুত্বপূর্ণ স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে।’
তিনি বলেন, ‘নৌচলাচলের স্বাধীনতা একটি মৌলিক ও অ-সমঝোতাযোগ্য নীতি।’ আলোচনায় কাতারের মন্ত্রী আন্তর্জাতিক আইন মেনে চলা এবং পারস্পরিক সৌহার্দ্য ও প্রতিবেশীসুলভ নীতিকে অগ্রাধিকার দেয়ার আহ্বান জানান।





