মার্কিন গোয়েন্দাদের এই চাঞ্চল্যকর তথ্য এমন এক সময়ে সামনে এল যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এক ধরনের স্নায়ুযুদ্ধ চলছে। গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন যে, ইরান যদি শান্তি চুক্তিতে রাজি না হয় তবে যুক্তরাষ্ট্র আবারও বড় ধরনের হামলার প্রস্তুতি নিয়ে রেখেছে।
তবে তেহরানের কাছ থেকে ‘সঠিক উত্তর’ পাওয়ার জন্য তিনি আরও কয়েক দিন অপেক্ষা করারও ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু ইরানের এই দ্রুত সামরিক উত্থান ট্রাম্প প্রশাসনের জন্য নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।





