মুজতবা খামেনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও জায়নবাদীদের সাম্প্রতিক আগ্রাসনের বিরুদ্ধে পবিত্র প্রতিরক্ষা যুদ্ধের মাধ্যমে ইরান প্রমাণ করেছে যে ফেরদৌসীর মহাকাব্যের বীরত্বগাথা এখন তাদের জীবনের এক বাস্তব চিত্র এবং এটি ইরানিদের বীরত্বপূর্ণ চরিত্রের প্রতিফলন।’
বিবৃতিতে তিনি আরও বলেন, ফেরদৌসীর অমর মহাকাব্য ‘শাহনামা’র সাহসী ও পবিত্র কোরআনের ধারণাসমূহ ইরানের সব নৃগোষ্ঠী ও সামাজিক স্তরের মানুষকে ঐক্যবদ্ধ করেছে। এটি তাদের আত্মপরিচয় ও স্বাধীনতা রক্ষায় এবং ‘জহহাক’-এর মতো (ইরানি পুরাণের শয়তানি চরিত্র) আগ্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগায়।





