হরমুজ প্রণালি পার হলো ৩০টি জাহাজ, চীনের জন্য বিশেষ সুবিধা

হরমুজ প্রণালি
হরমুজ প্রণালি | ছবি: সংগৃহীত
0

গতকাল (বুধবার, ১৩ মে) বুধবার সন্ধ্যা থেকে এ পর্যন্ত ইরানের অনুমতি নিয়ে অন্তত ৩০টি জাহাজ হরমুজ প্রণালি পার হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি’র এক প্রতিবেদনে রেভল্যুশনারি গার্ড কর্পসের (আরজিসি) নৌবাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এই খবর এমন এক সময়ে এলো যখন ইরানের গণমাধ্যমগুলো দাবি করছে, তেহরান এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে চীনের জাহাজ চলাচলের প্রক্রিয়া সহজ করতে শুরু করেছে। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ এক ‘ওয়াকিবহাল সূত্রের’ বরাত দিয়ে জানিয়েছে, চীনের জাহাজগুলো এখন ইরানের নিজস্ব ‘ব্যবস্থাপনা প্রটোকল’-এর অধীনে হরমুজ প্রণালি পার হচ্ছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথের ওপর তেহরান তার নিয়ন্ত্রণ বজায় রাখার যে চেষ্টা চালাচ্ছে, জাহাজ চলাচলের এই পরিসংখ্যান ও চীনের জন্য বিশেষ প্রটোকল তাকেই আরও স্পষ্ট করে তুললো।

এএম