ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউট ৭৪ দিনে, অচলাবস্থা কাটেনি ১৭০০ ঘণ্টার বেশি

ইন্টারনেট বন্ধের সময় ১২০ ঘণ্টা ছাড়িয়েছে
ইন্টারনেট বন্ধের সময় ১২০ ঘণ্টা ছাড়িয়েছে | ছবি: সংগৃহীত
0

ইরানে সরকারি কর্তৃপক্ষের জারি করা ইন্টারনেট ব্ল্যাকআউট বা সংযোগ বিচ্ছিন্নতা ৭৪তম দিনে পদার্পণ করেছে। নেটওয়ার্ক পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস জানিয়েছে, দেশজুড়ে এই অচলাবস্থা ১ হাজার ৭৫২ ঘণ্টার বেশি সময় ধরে চলছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সংস্থাটি এক বিবৃতিতে উল্লেখ করেছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে বিজ্ঞান ও প্রযুক্তিতে বিশ্ব যখন এগিয়ে যাচ্ছে, তখন ইরানের শাসকরা প্রযুক্তিবিদদের গ্রেপ্তার ও মৃত্যুদণ্ড কার্যকর করতে ব্যস্ত সময় পার করছে।

এদিকে ইরানি সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত ইন্টারনেট পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনো সম্ভাবনা নেই। যুদ্ধ বন্ধ হলেই কেবল নাগরিকেরা পুনরায় স্বাভাবিক ইন্টারনেট সুবিধা ফিরে পাবেন বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

এএম