মার্কিন নৌবাহিনীর মাথাব্যথার কারণ ইরানের ‘খুদে স্পিডবোট’

ইরানের বিপ্লবী প্রহরীবাহিনী বন্দর আব্বাসে একটি অনুষ্ঠানে ১১০টি উচ্চগতির যুদ্ধ নৌকা গ্রহণ করছে
ইরানের বিপ্লবী প্রহরীবাহিনী বন্দর আব্বাসে একটি অনুষ্ঠানে ১১০টি উচ্চগতির যুদ্ধ নৌকা গ্রহণ করছে | ছবি: সংগৃহীত
0

পারস্য উপসাগরে মার্কিন যুক্তরাষ্ট্রকে মোকাবিলায় ইরান তাদের ‘খুদে স্পিডবোটে’র নেটওয়ার্ককে মূল কৌশলী শক্তিতে রূপান্তর করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামি রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) পরিচালিত এই দ্রুতগামী স্পিডবোটগুলো বর্তমানে মার্কিন নৌবাহিনীর কার্যক্রমের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর হরমুজ প্রণালি ও এর আশপাশে বাণিজ্যিক জাহাজ এবং বিদেশি নৌবাহিনীকে দ্রুত চাপে ফেলার লক্ষ্যেই এই ছোট নৌযানগুলো তৈরি করা হয়েছে।

ইরানের দক্ষিণ উপকূলজুড়ে শত শত স্পিডবোট পাহাড়ি গুহা, টানেল ও খাঁড়িতে লুকিয়ে রাখা হয়েছে। উত্তেজনাকর পরিস্থিতিতে হরমুজ প্রণালিতে দ্রুত মোতায়েনের জন্য এগুলো সব সময় প্রস্তুত রাখা হয়।

প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, এই নৌবহরের মাধ্যমে ইরান বড় বড় নৌবাহিনীকে ‘ঝাঁক বেঁধে’ (সোয়ার্ম ট্যাকটিকস) আক্রমণ করার সক্ষমতা অর্জন করেছে। এর মাধ্যমে আঞ্চলিক উত্তেজনার সময় ইরান খুব সহজেই বিশ্ববাজারে তেল ও গ্যাসের সরবরাহ বাধাগ্রস্ত করার হুমকি দিতে পারে।

এএম