ইরান যুদ্ধের শেষে তেলের দাম কমবে, প্রত্যাশা মার্কিন অর্থমন্ত্রীর

0

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেলের বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে, তা বছরের শেষ নাগাদ কেটে যেতে পারে বলে মনে করেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।

রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বর্তমান সংঘাতের উত্তাপ কমলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।

আরও পড়ুন:

ফক্স বিজনেস নেটওয়ার্কের ‘সানডে মর্নিং ফিউচারস’ অনুষ্ঠানে দেয়া এক সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, ‘এই সংঘাতের পরবর্তী ধাপে তেলের দাম এখনকার তুলনায় অনেক কমে আসবে।’

বর্তমানে যুদ্ধের প্রভাবে তেলের দাম যে পর্যায়ে রয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে তা সাধারণ মানুষের নাগালের মধ্যে আসবে বলে তিনি উল্লেখ করেন।

এএম