মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে পাকিস্তান ও কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীদের আলাপ

পাকিস্তান ও কুয়েতের পতাকা
পাকিস্তান ও কুয়েতের পতাকা | ছবি: সংগৃহীত
0

আঞ্চলিক ‘পরিবর্তনশীল পরিস্থিতি’ এবং এর ব্যাপক ‘অর্থনৈতিক প্রভাব’ নিয়ে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। আজ (শনিবার, ২ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (টুইটার) দেয়া এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিবৃতিতে বলা হয়, কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জাররাহ জাবের আল-আহমাদ আল-সাবাহ মুসলিম উম্মাহ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরাপত্তা ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের ‘আন্তরিক প্রচেষ্টার’ উচ্চ প্রশংসা করেছেন।

আলাপকালে ইসহাক দার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে থমকে থাকা শান্তি আলোচনা পুনরায় সচল করতে তার দেশের ‘অব্যাহত প্রচেষ্টার’ কথা পুনর্ব্যক্ত করেন। পাকিস্তান বর্তমানে এই দুই বৈরী দেশের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। দুই নেতা একমত হন যে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা বজায় রাখা কেবল আঞ্চলিক নয়, বরং বিশ্ব অর্থনীতির জন্যও জরুরি।

এএম