‘যেকোনো মূল্যে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা রক্ষা করবে ইরান’

মুজতবা খামেনি
মুজতবা খামেনি | ছবি: সংগৃহীত
1

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শর্ত ও চাপের মুখেও নিজেদের পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতা থেকে এক চুলও না হঠার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তেহরান তার এই সমরশক্তি ও কৌশলগত সক্ষমতা যেকোনো মূল্যে রক্ষা করবে। মূলত ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধের বিষয়ে ট্রাম্পের দাবির মুখেই এমন কড়া বার্তা দিলেন খামেনি। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মুজতবা খামেনি বলেন, ‘ইরানিরা দেশের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে তাদের জাতীয় সম্পদ হিসেবে বিবেচনা করে। তারা দেশের জল, স্থল ও আকাশসীমার মতো এই সম্পদকেও অতন্দ্র প্রহরীর মতো রক্ষা করবে।’

আরও পড়ুন:

বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসন যখন ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধের শর্তে শান্তি চুক্তির প্রস্তাব দিচ্ছে, তখন খামেনির এই মন্তব্য সরাসরি সেই প্রস্তাব প্রত্যাখ্যানেরই নামান্তর। তেহরান মনে করছে, তাদের এই সামরিক শক্তিই দেশটিকে বিদেশি আগ্রাসন থেকে সুরক্ষা দিচ্ছে, তাই এ নিয়ে কোনো আপস করা সম্ভব নয়।

এএম