জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া বলেন, ‘পুরো দায়ভার ইরানের ওপর চাপিয়ে দেয়ার একটি চেষ্টা দেখা যাচ্ছে, যেন ইরানই তার প্রতিবেশীদের ওপর হামলা চালিয়েছে।’
তিনি যুক্তি দিয়ে বলেন, ‘যুদ্ধকালীন পরিস্থিতিতে, কোনো উপকূলীয় রাষ্ট্র যদি আক্রান্ত হয়, তবে নিরাপত্তার স্বার্থে তারা তাদের আঞ্চলিক জলসীমায় নৌ-চলাচল সীমিত সঙ্গে তুলনা করেন এবং কৃষ্ণ সাগরে রুশ বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলায় সমর্থন দানকারী ইউরোপীয় দেশগুলোর কড়া সমালোচনা করেন।
তিনি বলেন, ‘জলদস্যুরা যেমন তাদের জাহাজে খুলি ও হাড় আঁকা কালো পতাকা উড়িয়ে আক্রমণ করে, পশ্চিমা দেশগুলো তেমনটা করে না; বরং তারা তাদের বেআইনি কর্মকাণ্ডগুলোকে একতরফা জবরদস্তিমূলক ব্যবস্থার দোহাই দিয়ে আড়াল করার চেষ্টা করছে।





