বাণিজ্যিক জাহাজ জব্দ: জাতিসংঘ নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ চায় ইরান
ইরানের একটি বাণিজ্যিক জাহাজ জব্দ ও ক্রুসহ তাদের পরিবারকে মার্কিন হেফাজতে নেয়ার ঘটনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ চেয়েছে দেশটিতে নিযুক্ত ইরানের স্থায়ী মিশন। চলতি সপ্তাহের শুরুতে ‘তোসকা’ নামের ওই ইরানি জাহাজটি জব্দ করে যুক্তরাষ্ট্র। মার্কিন এনবিসি নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।