যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি এবং ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ক্যাথরিন ভট্যরিন বলেন, ‘কূটনৈতিক তৎপরতাকে বাস্তবে রূপ দিতে হলে মিত্র ও অংশীদার দেশগুলোর সুনির্দিষ্ট পরিকল্পনা, খোলামেলা আলোচনা এবং জোরালো প্রতিশ্রুতি প্রয়োজন।’
আরও পড়ুন:
বিবৃতিতে আরও বলা হয়, যেসব দেশ এরইমধ্যে এই মিশনে অবদান রাখার আগ্রহ দেখিয়েছে, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা আত্মবিশ্বাসী যে, এ বিষয়ে প্রকৃত অগ্রগতি অর্জন করা সম্ভব।
উল্লেখ্য, ইরান ও ইসরাইলের মধ্যে চলমান যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহন বিঘ্নিত হওয়ায় বিশ্বজুড়ে অস্থিরতা তৈরি হয়েছে। এই সংকট নিরসনে এবং বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে যুক্তরাজ্য ও ফ্রান্স একটি বহুজাতিক মিশনের নেতৃত্ব দেয়ার পরিকল্পনা করছে।





