হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে আশাবাদী যুক্তরাজ্য ও ফ্রান্স
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় চালু করার বিষয়ে ‘যথেষ্ট অগ্রগতি’ সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছে যুক্তরাজ্য ও ফ্রান্স। দেশ দুটির প্রতিরক্ষামন্ত্রীরা সামরিক পরিকল্পনাবিদদের (মিলিটারি প্ল্যানার) সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকের পর যৌথভাবে এই আত্মবিশ্বাসের কথা জানান। আলা জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।