ভারত মহাসাগরে ইরানি তেলবাহী জাহাজ জব্দ করলো মার্কিন বাহিনী

হরমুজ প্রণালিতে ইরানের বন্দর আব্বাস বন্দরের তীরের কাছে নোঙর করা জাহাজ
হরমুজ প্রণালিতে ইরানের বন্দর আব্বাস বন্দরের তীরের কাছে নোঙর করা জাহাজ | ছবি: সংগৃহীত
0

ভারত মহাসাগরে ইরানকে রসদ সরবরাহকারী একটি জাহাজ জব্দ করেছে মার্কিন সামরিক বাহিনী। তিন দিনের ব্যবধানে এই নিয়ে দ্বিতীয়বার এমন পদক্ষেপ নিলো যুক্তরাষ্ট্র। আজ (বৃহস্পতিবার, ২৩ এপ্রিল) মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এ তথ্য নিশ্চিত করেছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে পেন্টাগন জানায়, ‘রাতভর অভিযান চালিয়ে ভারত মহাসাগর থেকে এম/টি ম্যাজেস্টিক এক্স নামের একটি রাষ্ট্রহীন ও নিষেধাজ্ঞার তালিকায় থাকা জাহাজ জব্দ করেছে মার্কিন বাহিনী। জাহাজটি ইরান থেকে তেল পরিবহন করছিল।’

আরও পড়ুন:

মার্কিন বাহিনীর পক্ষ থেকে একে ‘মেরিটাইম ইন্টারডিকশন’ বা সামুদ্রিক চলাচল রোধ এবং ‘রাইট-অব-ভিজিট’ বা জাহাজে তল্লাশির আইনি অধিকার হিসেবে বর্ণনা করা হয়েছে। এর আগে গত সোমবারও একইভাবে একটি ইরানি জাহাজ জব্দ করার দাবি করেছিল যুক্তরাষ্ট্র।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিতে উত্তেজনার সমান্তরালে এখন ভারত মহাসাগরেও ইরানের তেল রপ্তানি ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে মার্কিন নৌবাহিনী। তবে এই জাহাজ জব্দের বিষয়ে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এএম