মার্থা ম্যাককালাম জানান, ট্রাম্প তাকে বলেছেন যে এই সংঘাত শেষ করতে তার কোনো ‘তাড়াহুড়ো নেই’। তিনি বরং একটি ‘ভালো চুক্তি’র ওপর জোর দিতে চান। ট্রাম্পের এই বক্তব্য ইঙ্গিত দিচ্ছে যে, তড়িঘড়ি কোনো সমঝোতা নয়, বরং তেহরানকে পুরোপুরি চাপে রেখে নিজের শর্ত আদায় করতে চান তিনি।
একই দিনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সাংবাদিকদের জানান, তেহরানের সঙ্গে আলোচনা বর্তমানে চলমান রয়েছে। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প তার ‘রেড লাইন’ বা শর্তাবলির বিষয়ে ইরানকে অত্যন্ত স্পষ্ট বার্তা দিয়েছেন। ট্রাম্পের প্রধান দাবি হলো—ইরানকে তাদের দখলে থাকা সব সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে হবে।
আরও পড়ুন:
লেভিট আরও জানান, ওয়াশিংটন বর্তমানে ইরানি কর্তৃপক্ষের উত্তরের অপেক্ষায় রয়েছে। তিনি দাবি করেন, ইরান এখনো একটি ঐক্যবদ্ধ বার্তা পাঠাতে পারছে না, আর এই কারণেই প্রেসিডেন্ট যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর পাকিস্তানের মধ্যস্থতায় এই সাময়িক যুদ্ধবিরতি চলছে। ট্রাম্প এর আগে নতুন হামলা স্থগিত করার ঘোষণা দিয়েছিলেন, তবে চুক্তির জন্য কোনো সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করেননি।





