তিনি বলেন, ‘ওয়াশিংটন যেকোনো মুহূর্তে আবারও হামলা চালাতে পারে। তবে তা মোকাবিলায় মাঠে প্রস্তুত আছে ইরানের সেনারা।’ এসময় তিনি হরমুজ প্রণালি অবরোধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে বোকামি ও মূর্খতার সামিল বলেও মন্তব্য করেন।
আরও পড়ুন:
এদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনার তারিখ এখনো ঠিক হয়নি বলে জানিয়েছে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ। বলেন, বেশ কিছু ইস্যুতে পরিকল্পনা ঠিক না হওয়া পর্যন্ত তারিখ নির্ধারণ করা যাবে না।
এর আগে, বন্ধ হরমুজে ২টি ভারতীয় ট্যাংকারসহ কয়েকটি নৌযানে ইরান গুলি চালিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় নয়াদিল্লীতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে ভারত।





