১৮ মিনিটে জামাল মুসিয়ালার গোলে শুরু হয় বায়ার্নের গোল উৎসব। এরপর ৩৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে নতুন ইতিহাস লেখেন হ্যারি কেইন। বুন্দেসলিগায় মাত্র ৯৮ ম্যাচে ১০০ গোল পূর্ণ করে দ্রুততম এই মাইলফলকে পৌঁছান ইংলিশ স্ট্রাইকার।
আরও পড়ুন:
এরপর ওলিসের গোলে ব্যবধান বাড়ায় বায়ার্ন। দ্বিতীয়ার্ধে আবারও গোল করেন কেইন। বদলি ইসমায়েল সাইবারির পর শেষদিকে আরও দুই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন ওলিসে।
এই জয়ে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে বুন্দেসলিগার শীর্ষে বায়ার্ন। আর কেইন-ওলিসের দুর্দান্ত পারফরম্যান্সে আরও একবার নিজেদের শক্তির জানান দিল জার্মান জায়ান্টরা।





