বন্দর অবরোধ যুদ্ধবিরতির লঙ্ঘন, বলছে ইরান

সমুদ্রে অপেক্ষারত জাহাজ
সমুদ্রে অপেক্ষারত জাহাজ | ছবি: সংগৃহীত
0

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল (এসএনএসসি) জানিয়েছে, ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে তারা যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে বিবেচনা করছে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সামাজিক মাধ্যমে দেয়া এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, ‘শত্রুপক্ষ যতক্ষণ জাহাজ চলাচল ব্যাহত করার চেষ্টা চালাবে এবং নৌ অবরোধ বজায় রাখবে, ততক্ষণ ইরান এটিকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে দেখবে এবং হরমুজ প্রণালির শর্তসাপেক্ষ ও সীমিত পুনরায় উন্মুক্তকরণ প্রতিহত করবে।’

আরও পড়ুন:

যুদ্ধের অবসান ঘটাতে চলমান আলোচনা প্রসঙ্গে এসএনএসসি জানায়, যুক্তরাষ্ট্র নতুন প্রস্তাব দিয়েছে, যা তেহরান বর্তমানে পর্যালোচনা করছে এবং এখনো কোনো জবাব দেয়নি।

এএম