যুদ্ধবিরতির সময় ইরানে অস্ত্র পাঠানো হবে না বলে চীনের আশ্বাস—পিট হেগসেথ

পিট হেগসেথ
পিট হেগসেথ | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইসরাইল-ইরানের যুদ্ধবিরতির বিষয়ে চীনের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করা হয়েছে যে যুদ্ধবিরতির সময় ইরানে কোনো অস্ত্র পাঠানো হবে না।

আজ (বৃহস্পতিবার, ১৬ এপ্রিল) ওয়াশিংটন ডিসিতে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘হরমুজ প্রণালির সংকট কমাতে যুক্তরাষ্ট্র অন্যান্য দেশকে সহায়তায় যুক্ত হতে স্বাগত জানাবে।’

হেগসেথ আরও বলেন, ‘ইরানের সর্বোচ্চ নেতা খামেনি আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে, তবে তিনি জীবিত আছেন।’

এএম