তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ আজ (বুধবার, ১৫ এপ্রিল) থেকে দেশের বাইরে থাকবেন এবং আগামী ১৮ তারিখে দেশে ফিরবেন। ডোনাল্ড ট্রাম্প বললেও যে আগামী দুই দিনের মধ্যে আলোচনা হবে তা নিশ্চিত নয়। তবে ধারণা করা হচ্ছে তা আগামী কয়েক দিনের মধ্যে হতে পারে।
আরও পড়ুন:
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এটি একটি কূটনৈতিক ও চলমান প্রক্রিয়া। কূটনীতি সময় নেয়, তবে ইরান ও ওয়াশিংটন—দুই পক্ষ থেকেই এ গুরুত্বপূর্ণ আলোচনা পুনরায় শুরুর বিষয়ে ইতিবাচক ইঙ্গিত আসছে।





