তবে দেশ দুটি বলছে না যে তারা হরমুজ প্রণালি খুলে দিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে অংশ নেবে।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ‘এই উদ্যোগে যে দেশগুলো যুক্ত হবে, তারা তা করবে শুধুই প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসেবে।’
আরও পড়ুন:
তবে এটি ডোনাল্ড ট্রাম্প যা দেখতে চান, তার সঙ্গে মিলছে না। বরং যুদ্ধের শুরু থেকেই যুক্তরাজ্য ও ফ্রান্স যা বলে আসছে, এটি তারই সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
সম্মেলনে মূল গুরুত্ব থাকবে হরমুজ প্রণালি থেকে সম্ভাব্য মাইন সরিয়ে নেয়ার উপায় এবং যুদ্ধ শেষ হলে জাহাজগুলো কীভাবে নিরাপদে যাতায়াত করবে, তা নির্ধারণের ওপর।




