মধ্যপ্রাচ্যের যুদ্ধ শেষ করতে দুই পক্ষের দীর্ঘ আলোচনায় কোনো চুক্তি না হওয়ায় যুক্তরাষ্ট্র ও তেহরানকে যুদ্ধবিরতি চুক্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
আজ (রোববার, ১২ এপ্রিল) তিনি বলেন, ‘পক্ষগুলোর যুদ্ধবিরতি বিষয়ে নিজেদের অঙ্গীকার বজায় রাখা অপরিহার্য।’ তিনি আরও বলেন, ‘ইসলামিক রিপাবলিক অব ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগ ও সংলাপ সহজ করতে পাকিস্তান ভূমিকা রেখে এসেছে এবং আগামী দিনগুলোতেও তা অব্যাহত রাখবে।’





