‘আমেরিকা ফার্স্ট’ নীতি মানার আহ্বান ইরানি ভাইস প্রেসিডেন্টের

2

ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বলেছেন, ইসলামাবাদে আলোচনার ফল পুরোপুরি নির্ভর করছে যুক্তরাষ্ট্রের অগ্রাধিকারের ওপর। আর যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের ‘আমেরিকা ফার্স্ট’ নীতি মানার আহ্বান জানান তিনি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মোহাম্মদ রেজা আরেফ এক্সে লিখেছেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা যদি তাদের ‘আমেরিকা ফার্স্ট’ স্বার্থে মনোযোগ দেন, তাহলে পারস্পরিকভাবে লাভজনক চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তিনি ‘ইসরাইল ফার্স্ট’ নীতির দিকে ঝুঁকে পড়ার বিরুদ্ধে সতর্ক করেছেন।

আরও পড়ুন:

আরেফ বলেন, ‘এমন হলে কোনো চুক্তি হবে না এবং ইরান অবশ্যই আগের চেয়ে আরও জোরালোভাবে আমাদের প্রতিরক্ষা অব্যাহত রাখবে।’ তিনি সতর্ক করে বলেন, ‘এমন পরিস্থিতি বিশ্বকে আরও বড় বিপত্তি মুখে ফেলবে।’

এএম