ইউরেনিয়াম সমৃদ্ধকরণে বিধিনিষেধের দাবি ‘বাস্তবায়িত হবে না’: ইরানের পারমাণবিক প্রধান

ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি
ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি | ছবি: রয়টার্স
0

ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের সমৃদ্ধকরণ কর্মসূচি সীমিত করতে সফল হবে না। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এসলামি আরও বলেন, ‘ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের দাবি বাস্তবায়িত হবে না।’

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএসএনএ-কে উদ্ধৃত করে তিনি বলেন, ‘আমাদের শত্রুদের ইরানের সমৃদ্ধকরণ কর্মসূচি সীমিত করার দাবি ও বক্তব্য কেবলই ইচ্ছা, যা মাটিচাপা পড়বে।’

ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সক্ষমতা তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার আলোচনার একটি গুরুত্বপূর্ণ বিরোধের বিষয়। এ বিষয়ে ডোনাল্ড ট্রাম্প সম্পূর্ণভাবে কার্যক্রম বন্ধ এবং ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত—যাকে তিনি ভূগর্ভস্থ পারমাণবিক ‘ধুলো’ বলে উল্লেখ করেছেন ও তা অপসারণের দাবি জানিয়েছেন, বিনিময়ে নিষেধাজ্ঞা শিথিল করার প্রস্তাব করেছে।

এএম