ইরানি বলছে, লেবাননের ভূখণ্ডে হামলা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন হিসেবে বিবেচনা করছে দেশটি। আল জাজিরার প্রতিবেদন এ তথ্য উঠে এসেছে।
ইরান কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনী জোর দিয়ে বলেছে, আলোচনার মাধ্যমে সমঝোতার পথ তৈরির লক্ষ্যে যে চুক্তি হয়েছে, তাতে লেবানন ফ্রন্টসহ পুরো অঞ্চলে ইসরাইলি ও মার্কিন পক্ষের হামলা সম্পূর্ণ বন্ধ থাকার বিষয়টি অন্তর্ভুক্ত ছিল।
ইরান আরও বলছে, গতকাল (বুধবার, ৮ এপ্রিল) মধ্য ইরানে একটি ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনাও আরেকটি লঙ্ঘন। হামলা বন্ধ না হলে পুরো প্রক্রিয়া থেকে সরে যাওয়ার সম্ভাবনা নিয়েও এখন ইরানি কর্মকর্তারা কথা বলছেন।
আরও পড়ুন:
হরমুজ প্রণালি ঘিরে পরিস্থিতি আরও জটিলতা তৈরি করছে। জ্বালানি বাজারে প্রণালিটির কৌশলগত গুরুত্ব বিবেচনায় তেহরান এটিকে চাপ তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে।
এছাড়া প্রণালি দিয়ে যাওয়া জাহাজগুলোর ওপর শুল্ক আরোপের পরিকল্পনার কথাও শোনা যাচ্ছে। এই কৌশলগত গুরুত্বপূর্ণ সংকীর্ণ জলপথের ওপর নিজেদের নিয়ন্ত্রণকে ইরান জটিল পরিস্থিতিতে ‘জয়ের’ ইঙ্গিত হিসেবে তুলে ধরতে চাইছে।
এ অবস্থায় নজর এখন ইসলামাবাদের দিকে। ইরানি প্রতিনিধিদল সেখানে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছে। এই এখনও গভীরভাবে ভঙ্গুর পরিস্থিতি থেকে বেরিয়ে আসার একমাত্র পথ হিসেবে কূটনৈতিক সমাধানই থাকছে।





