অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার ১৪ বাংলাদেশি

গ্রেপ্তার ১৪ ব্যক্তি
গ্রেপ্তার ১৪ ব্যক্তি | ছবি: এখন টিভি
0

ভারতে অবৈধ প্রবেশ অনুপ্রবেশের অভিযোগে ১৪ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গের পুলিশ। গতকাল (বুধবার, ১ এপ্রিল) সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে জলপাইগুড়ি রোড স্টেশনে একটি এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে সন্দেহজনক ১৪ জনকে গ্রেপ্তার করে রেলওয়ে পুলিশ ফোর্স (আরপিএফ)।

জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা প্রত্যেকে বাংলাদেশি। বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের কোনো বৈধ নথি বা পাসপোর্ট দেখাতে পারেনি। আটককৃত ব্যক্তিদের মধ্যে পুরুষ ও নারীদের পাশাপাশি কয়েকজন শিশুও রয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তিদের কাছ থেকে ভারতীয় আধার কার্ড, প্যান কার্ড, গহনা, মোবাইল উদ্ধার করা হয়েছে।

আরপিএফ সূত্রে জানা যায়, এ বাংলাদেশিরা সীমান্ত অতিক্রম করে ভারতের প্রবেশ করে। এরা প্রত্যেকেই আসাম রাজ্যের গুয়াহাটি থেকে দিল্লি হয়ে জম্মু-কাশ্মীরে কাজের জন্য যাচ্ছিলেন।

আরও পড়ুন:

এ সময় দিল্লি গামী নর্থ-ইস্ট এক্সপ্রেস ট্রেন থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। অভিযান চালানোর সময় তাদের সন্দেহ হওয়ায় তাদের প্রমাণপত্র চাওয়া হয়। এ সময় তারা ভারতীয় আধার কার্ড দেখায়। কিন্তু সেই আধার কার্ড ভুয়া বলে সন্দেহ হয় তদন্তকারী কর্মকর্তাদের।

এর পরই জিজ্ঞাসাবাদ করতেই আসল ঘটনা সামনে আসে। কিভাবে তাদের কাছে আধার কার্ড প্যান কার্ডসহ ভারতীয় পরিচয় পত্র পেল তা খতিয়ে দেখছে তদন্তকারী কর্মকর্তারা।

আরপিএফ ইন্সপেক্টর বিপ্লব দত্ত জানান, গোপন সূত্রে খবর পেয়ে আমরা অভিযান চালাচ্ছিলাম। এই সময় এ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়। এরমধ্যে পাঁচজন পুরুষ, পাঁচজন মহিলা এবং চারজন শিশু রয়েছে। আটকৃত ব্যক্তিরা খুলনা বরিশালের এবং গোপাল গঞ্জের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। এদের কাছ থেকে ভারতীয় আধার কার্ড, মালয়েশিয়ার মুদ্রা উদ্ধার করা হয়েছে।

এফএস