গতকাল (শনিবার, ২৪ অক্টোবর) বিকেল ৪টা ২০মিনিটের দিকে রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম হাসনাকাটা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি ব্যবহৃত অ্যান্ড্রয়েড স্মার্টফোন জব্দ করা হয়েছে।
এসআরবি-১৫-এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সদর ব্যাটালিয়নের একটি আভিযানিক দল হাসনাকাটা সবুজ বাংলা যুব সমাজ কার্যালয়ের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় ডাকাতির ঘটনায় সন্দেহভাজন হিসেবে ইমাম হোসাইনকে আটক করা হয়।
গ্রেপ্তার ইমাম হোসাইন ঈদগড় ইউনিয়নের হাসনাকাটা এলাকার মৃত মোক্তার আহম্মদের ছেলে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ১৯ অক্টোবর ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালা নামের পাহাড়ি এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনায় তাঁর সম্পৃক্ততার বিষয়ে প্রাথমিক অনুসন্ধানে তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় ঈদগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৫।
অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ব্যাটালিয়নটি।





