দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (৩১ মার্চ) মস্কোর সময় আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে ক্রিমিয়ান উপদ্বীপের ওপর দিয়ে নির্ধারিত ফ্লাইটে থাকা এএন২৬ সামরিক পরিবহন বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানায় প্রতিরক্ষা মন্ত্রণালয়।
আরও পড়ুন:
প্রতিবেদনে বলা হয়, এএন-২৬ বিমানটির সঙ্গে আগেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল। পরে একটি পাহাড়ের চূড়ায় ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়। তবে প্রাথমিকভাবে কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
রাশিয়ার সরকারি সূত্রের তথ্যানুযায়ী, এএন-২৬ বিমানটি ১৯৬০-এর দশকের শেষদিক থেকে পরিষেবা দিয়ে আসছে। বিমানটি মালামাল পরিবহনের জন্যও ব্যবহার করে আসছে সংস্থাগুলো।





