কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ইরানের ড্রোন হামলা, ভয়াবহ আগুন

বিমানবন্দরের আগুন নেভাতে কাজ করছে দমকল বাহিনী
বিমানবন্দরের আগুন নেভাতে কাজ করছে দমকল বাহিনী | ছবি: সংগৃহীত
0

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। কুয়েতের দাবি ইরান এ হামলা চালিয়েছে। ড্রোন হামলার পর বিমানবন্দরটির জ্বালানি ডিপোতে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। খবর আল জাজিরার।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি সংরক্ষণাগারে ইরানের ড্রোন হামলায় ‘ভয়াবহ অগ্নিকাণ্ড’ ঘটেছে বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। রাষ্ট্রীয় বার্তাসংস্থা কুনা বুধবার (১ এপ্রিল) এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন:

হামলার ফলে জ্বালানি ট্যাংকগুলোতে ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’ হয়েছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানি ড্রোন হামলার পর একটি কোম্পানির স্থাপনায় আগুন নেভাতে কাজ করছে তারা।

অন্যদিকে আল জাজিরার খবরে বলা হয়েছে, ইরান এবং তাদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর ড্রোন হামলায় দেশটির আন্তর্জাতিক বিমানবন্দর ‘স্পষ্টভাবে লক্ষ্যবস্তু’ হয়েছে বলে কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছে।

দেশটির জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশনের মুখপাত্র আবদুল্লাহ আল-রাজহি বলেন, বিমানবন্দরের জ্বালানি ট্যাংকগুলো লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে, যার ফলে ঘটনাস্থলে বড় ধরনের আগুন ছড়িয়ে পড়ে।

এএইচ