
ইউক্রেনের ড্রোন হামলায় ক্রিমিয়ায় তীব্র জ্বালানি সংকট
রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবহরের সদর দপ্তর ক্রিমিয়ায় ইউক্রেনের ড্রোন হামলা জোরদার হওয়ায় উপদ্বীপটিতে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। গ্রীষ্মকালীন পর্যটন মৌসুম শুরুর মুখেই সরবরাহ ব্যবস্থা লক্ষ্য করে ইউক্রেনের এই হামলায় বিপাকে পড়েছে রুশ কর্তৃপক্ষ। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ক্রিমিয়ায় রাতে মোপেড চালানো নিষিদ্ধ; ‘ড্রোনের আওয়াজ’ বলে দাবি রাশিয়ার
ইউক্রেনের ড্রোন হামলার শব্দের সঙ্গে মিল থাকায় অধিকৃত ক্রিমিয়ায় রাতে মোপেড স্কুটার, কুয়াড বাইক ও মোটরসাইকেল চালানো নিষিদ্ধ করেছে রুশ কর্তৃপক্ষ। অবৈধভাবে দখলকৃত এই উপদ্বীপের রুশ নিযুক্ত গভর্নর সের্গেই আকসিওনভ জানিয়েছেন, আজ (বুধবার, ১৭ জুন) থেকে প্রতিদিন রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। তার উপদেষ্টা ওলেগ ক্রিউচকভ দাবি করেছেন, ‘শত্রুরা রাতে মোপেড চালানোর জন্য আপনাদের সন্তানদের নিয়োগ করছে।

রাশিয়ার ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় সাবেক ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী
ব্রিটেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেসকে ‘মোস্ট ওয়ান্টেড’ বা ফেরারির তালিকায় অন্তর্ভুক্ত করেছে রাশিয়া। আজ (বুধবার, ১৩ মে) রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি ফৌজদারি অপরাধের অধীনে তাকে এই তালিকায় রাখার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে ঠিক কোন ধারায় তার বিরুদ্ধে এই পদক্ষেপ নেয়া হয়েছে, তা সুনির্দিষ্টভাবে জানানো হয়নি। আনাদুলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯
রাশিয়ার ক্রিমিয়ায় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ২৯ জন নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) ভোরে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা তাস নিউজ জানায়, কৃষ্ণ সাগরের কাছে ক্রিমিয়ার একটি পাহাড়ের চূড়ায় বিধ্বস্ত হয়েছে বিমানটি। এ সময় বিমানে থাকা ছয়জন ক্রু এবং ২৩ সাধারণ যাত্রী মারা গেছেন।

ভ্রমণপিপাসুদের পছন্দের শীর্ষে ক্রিমিয়া!
ক্রিমিয়ায় সম্প্রতি বেড়েছে রুশ পর্যটকদের আনাগোনা। ইউক্রেনে যুদ্ধের জেরে পছন্দের অনেক দেশে যেতে না পারা এবং দেশের অন্যান্য এলাকার তুলনায় ভ্রমণ ব্যয় কম হওয়ায় ক্রিমিয়াকে পছন্দের শীর্ষে রাখছেন ভ্রমণপিপাসুরা। এছাড়া গত ডিসেম্বরে তেলবাহী ট্যাঙ্কার লিকেজে রাশিয়ার অন্যতম পর্যটন এলাকা ক্রাসনোদার এখনও স্বাভাবিক অবস্থায় না ফেরাও অন্যতম কারণ। এতে করে ক্রাসনোদারে পর্যটন ব্যবসায়ীরা মন্দার কবলে থাকলেও বেশ লাভবান হচ্ছেন ক্রিমিয়ার ব্যবসায়ীরা।

ঝড়ের কবলে রাশিয়ার দুই তেলবাহী ট্যাঙ্কার বিধ্বস্ত
কৃষ্ণসাগরে ঝড়ের কবলে পড়ে রাশিয়ার দু'টি তেলবাহী ট্যাঙ্কার বিধ্বস্ত হয়েছে। প্রাণ গেছে অন্তত একজন নাবিকের। তেল ছড়িয়ে পড়েছে কের্শ প্রণালীতে।

ক্রিমিয়া নিজের ভূমিতে ফিরেছে: পুতিন
ক্রিমিয়া নিজের মাতৃভূমিতে ফিরে এসেছে। অনৈতিকভাবে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখলের ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত কনসার্টে এ মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।