মধ্যপ্রাচ্যে মার্কিন নেভি সিলস, আর্মি রেঞ্জার্সসহ ‘শত শত’ সদস্য অবস্থান করছে: সিবিএস

মার্কিন মেরিন ও প্যারাট্রুপাররা
মার্কিন মেরিন ও প্যারাট্রুপাররা | ছবি: সংগৃহীত
1

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নেভি সিলস, আর্মি রেঞ্জার্সসহ শত শত বিশেষ বাহিনীর সদস্য এখন মধ্যপ্রাচ্যে অবস্থান করছে বলে জানিয়েছে বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজ।

প্রতিবেদন অনুযায়ী, হাজার হাজার মার্কিন মেরিন ও প্যারাট্রুপারও এরই মধ্যে এই অঞ্চলে রয়েছে।

সূত্রগুলো সিবিএসকে জানিয়েছে, এসব বিশেষ বাহিনী মোতায়েনের উদ্দেশ্য ইরান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিভিন্ন সামরিক পদক্ষেপ গ্রহণের সুযোগ করে দেওয়া।

এর মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়া, খারগ দ্বীপ থেকে তেলের নিয়ন্ত্রণ নেয়া বা ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত দখলের মতো পরিকল্পনাও থাকতে পারে। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম।

এর আগে, গত শনিবার (২৮ মার্চ) সেন্টকম জানিয়েছিল, ইউএসএস ট্রিপোলি জাহাজে করে সাড়ে তিন হাজার নাবিক ও মেরিন সদস্য মধ্যপ্রাচ্যে পৌঁছেছে।

এসএইচ