উগান্ডার সামরিক বাহিনীর প্রধান জেনারেল মুহুজি কাইনেরুগাবা এমন ঘোষণা দিয়েছেন বলে আজ (বৃহস্পতিবার, ২৬ মার্চ) তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে। জেনারেল কাইনেরুগাবা উগান্ডার প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনির ছেলে এবং দেশটির প্রতিরক্ষা বাহিনীর প্রধান।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে গতকাল (বুধবার, ২৫ মার্চ) দেয়া এক পোস্টে তিনি বলেন, ‘আমরা চাই মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখনই শেষ হোক। বিশ্ব এতে ক্লান্ত। কিন্তু ইসরাইলকে ধ্বংস বা পরাজিত করার যেকোনো আলোচনা আমাদের ইসরাইলের পক্ষে এই যুদ্ধে টেনে আনবে।’
আরও পড়ুন:
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক হামলা শুরুর পর চতুর্থ সপ্তাহে এসে এবং সাম্প্রতিক যুদ্ধ নিয়ে সংলাপের আলোচনা চলার মধ্যে উগান্ডার পক্ষ থেকে এ মন্তব্য এলো।
টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে বলা হয়, গত মাসে জেনারেল কাইনেরুগাবা উগান্ডায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর ভাই ইয়োনাতান ‘ইয়োনি’ নেতানিয়াহুর একটি ভাস্কর্য স্থাপনের ঘোষণা দিয়েছিলেন।





