আলোচনা স্বীকারে ‘ভয়’ পাচ্ছে ইরান মন্তব্য ট্রাম্পের, সংলাপের খবর নাকচ তেহরানের

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের নেতারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়টি স্বীকার করতে ‘ভয়’ পাচ্ছেন। সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, ‘ইরানের এই মুহূর্তে আলোচনায় যাওয়ার কোনো ইচ্ছা নেই এবং তার দেশ নিজেদের আত্মরক্ষায় লড়াই অব্যাহত রাখবে।’ এর পরপরই ট্রাম্প এ মন্তব্য করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিবিসির প্রতিবেদনে অনুসারে, ট্রাম্পের বক্তব্যে পরস্পরবিরোধী বার্তার ইঙ্গিত বহন করছে, যা থেকে বোঝা যায় এই যুদ্ধ থেকে ট্রাম্প কীভাবে  বের হবে সে কৌশলের ব্যাপারে তিনি এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাননি।

এর আগে হোয়াইট হাউস জানায়, ইরানে তাদের লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি পৌঁছে গেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তারা দাবি করে, ইরানের শাসকগোষ্ঠী একটি বেরিয়ে যাওয়ার পথ খুঁজছে।

আরও পড়ুন:

এদিকে ইরানের এক কর্মকর্তা রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানান, যুদ্ধ বন্ধে তেহরান পাঁচটি শর্ত দিয়েছে। এর মধ্যে রয়েছে সব ফ্রন্টে সংঘাতের অবসান এবং ক্ষতিপূরণ প্রদান অন্যতম।

এর আগে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ১৫ দফা পরিকল্পনা পাওয়ার খবর প্রকাশিত হয়। তেহরান প্রথমে তা প্রত্যাখ্যান করলেও পরে আরাঘচি বলেন, ‘কোনো অবস্থান নেয়ার প্রয়োজন হলে তা অবশ্যই নির্ধারণ করা হবে।’

এএম